প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময়ের দিন ধার্য


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের দিন ধার্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আগামী ১১, ১২ ও ১৩ এপ্রিল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে ইসির উপ-সচিব সামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসির পক্ষ থেকে তিনটি তারিখ নির্ধারণ করে রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা মতবিনিময় সভার আয়োজন করে সিইসি ও অন্যান্য কমিশনারদের অতিথি রাখবেন।

তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রার্থীদের সঙ্গে ১১ এপ্রিল, ১২ এপ্রিল চট্টগাম সিটি এবং ১৩ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটির প্রার্থীদের সঙ্গে সিইসি মতবিনিময় করবেন।

প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন সভায় এ জন্য বেশকিছু নির্দেশনা দেয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের কাছ থেকেও কিছু পরামর্শ নেবেন সিইসি।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, উত্তর সিটিতে ১১ এপ্রিল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন, চট্টগাম সিটিতে ১২ এপ্রিল চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হল এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে পারে।
সভায় নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।