কামারুজ্জামানের চূড়ান্ত রায় আজ


প্রকাশিত: ০২:১৮ এএম, ০৬ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদনের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আজ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। শুনানি শেষে রোববার বেলা সাড়ে ১২টার দিকে আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

রোববার সকাল পৌনে ১০টায় এ শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

আদালতে আসামিপক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।