প্রাণভিক্ষার জন্য ৭ দিন সময় পাবেন কামারুজ্জামান


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০৬ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল ও রিভিউয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান তার প্রাণভিক্ষার জন্য অন্তত সাতদিন সময় পাবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।   

তিনি বলেছেন, কামারুজ্জামানের ক্ষেত্রে জেলকোডের সাত দিনের আগে নয় এবং ২১ দিনের পরে নয়, এ বিধান প্রযোজ্য নয়। সরকার যখন চাইবে, তখনই তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।

সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানিতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার ঘোষণার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, কামারুজ্জামান যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান তাহলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড কার্যকর হবে না। রাষ্ট্রপতি যদি ক্ষমার আবেদন নাকচ করে দেন, তাহলে সরকার ফাঁসি কার্যকরের সময় নির্ধারণ করতে পারবেন।

এছাড়া নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন কামারুজ্জামান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।