শাহ আমানতে ৯ কেজি অনুমোদনহীন ঔষধ উদ্ধার
শাহ আমানত বিমানবন্দর থেকে যৌন উত্তেজন স্প্রেসহ ৯ কেজি অনুমোদনহীন ঔষধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে এসব ঔষধ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, শুল্ক ও গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উম্মে নাহিদা আক্তার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুল্ক গোয়েন্দা সদস্যরা অবস্থান নেয়। দুবাই থেকে আসা বিজি ০৪৮ নামক একটি বিমানে আসা সামসুদ্দিন (পাসপোর্ট ই০১৬১৩৩৮) নামক ব্যক্তির কাছ থেকে ঔষধগুলো জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/এআরএস/পিআর