পল্লবীতে শিশুর মরদেহ উদ্ধার
রাজধানীর পল্লবীতে পানির টাঙ্কি থেকে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হলেও নাম পরিচয় জানা যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
জেইউ/বিএ/এমএস