রামপাল বিদ্যুৎকেন্দ্র সরিয়ে নেয়ার আহ্বান


প্রকাশিত: ০৬:০৪ এএম, ১৩ এপ্রিল ২০১৫

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র অনত্র সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়ানস হিউম্যান রাইটস (এসএএইচআর)। এসএএইচআরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকায় সফর শেষে এ আহ্বান জানান।

এসএএইচআরের দাবি, রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়িত হলে ভয়াবহ ক্ষতির কবলে পড়বে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে। প্রকল্পের কারণে সুন্দরবনের প্রাণিকুল ও মানুষের জীবন বিপর্যস্ত হবে। এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগে নিরক্ষেপ বিশেষজ্ঞদের দিয়ে বিজ্ঞানসম্মত পরিবেশ সমীক্ষা করা প্রয়োজন।

রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি পর্যবেক্ষণ তুলে ধরেন বিশেজ্ঞরা। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুনের নেতৃত্বে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নেন।

প্রতিনিধি দল প্রকল্পটি বিকল্পস্থানে সরিয়ে নেয়ার সুপারিশ করেন। পরিবেশের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই এমন এলাকায় প্রকল্পটি স্থানান্তর করতে হবে।

সংবাদ সম্মেলনে এসএএইচআর-এর বাংলাদেশ প্রতিনিধি ও মানবাধিকারনেত্রী সুলতানা কামাল বলেন, রামপালের মতো বড় বিদ্যুৎকেন্দ্র অবশ্যই বাংলাদেশে প্রয়োজন। তবে এ বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতে গিয়ে যেন পরিবেশের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।