বৈশাখে জিতুন আরএফএল সোফার প্রতিযোগিতায়
রাত পোহালেই নববর্ষ। বাঙালি মেতে উঠবে তার প্রাণের উৎসব পহেলা বৈশাখ বরণে। এ দিনে সবাই চেষ্টা করেন নিজেকে বাঙালিয়ানায় মুড়ে নিতে। সে পোশাকে হোক, কিংবা আচরণে।
কেউ কেউ নিজের ঘর-বাড়িতেও রাখেন বাঙালিয়ানার ছোঁয়া। কখনো নিজেই আবার কখনোবা নকশাবিদের সাহায্যে অন্দর-বাহির সাজান বৈশাখের আমেজে। মনোরম আর নয়নাভিরাম ঘরদোরে ফুটে উঠে মাুনষের রুচিশীলতা, ব্যক্তিত্ব।
এবার আপনার বৈশাখের আনন্দকে দ্বিগুণ করে তুলতে দারুণ এক আয়োজন নিয়ে হাজির দেশের সুপরিচিত ব্র্যান্ড আরএফএল। যার বাসায় আছে আরএফএল সোফা, আপনি ড্রয়িং রুম সাজান সেই সোফাতে। আর সাজানো রুমের ছবি পাঠিয়ে দিন আরএফএল ফেসবুক পেইজে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ছবির দশ বিজয়ীকে। আর পুরস্কার হিসেবে তারা পাবেন হোম মেকার গিফট বক্স।
যদি আপনার বাসায় এরএফএল সোফা না থাকে, তবে সংগ্রহ করুণ আজই। কারণ এই ছবি প্রতিযোগিতা চলবে ১ বৈশাখ থেকে ১৫ বৈশাখ পর্যন্ত।
ছবি পাঠাতে ও বিস্তারিত জানতে ফেসবুকে গিয়ে লগইন করুন- facebook.com/rflplastics। প্রয়োজনে ফোন করুন ০৯৬১৩৭৩৭৭৭৭ এই হটলাইনে।
প্রসঙ্গত, এই আয়োজনে এরএফএল’র এফএম পার্টনার রেডিও টুডে এবং অন লাইন পার্টনার জাগোনিউজ২৪.ডটকম।
এলএ/এমএস