আব্বাসকে বুধবার পর্যন্ত গ্রেফতার না করার নির্দেশ


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি সমর্থিত প্রার্থী ও নগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাসকে আগামী বুধবার পর্যন্ত হয়রানি ও গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার আগাম জামিনের শুনানী শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। তবে শুনানীর  আদেশ দেয়া হবে আগামী বুধবার।

এর আগে সোমবার শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত একটি ও পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দু’টি মামলায় আগাম জামিন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।