রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সেনা প্রধানকে সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।