লোডশেডিং নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : জ্বালানি উপদেষ্টা


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী বলেছেন, সরকারের আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বাড়লেও তা বেশী হবে না। বর্তমান সরকারের প্রচেষ্টার কারণেই দেশের বিদুৎ চাহিদা পূরণ করতে বিদুৎ উৎপাদন বৃদ্ধি করার জন্য কাজ করা হচ্ছে।

দেশে কিছুদিনের মধ্যে সাড়ে আট হাজার থেকে নয় হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন করা যাবে। বিদ্যুতের চাহিদা বাড়লেও লোড শেডিংয়ের ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নাই।

বুধবার দুপুরে জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী সোনারগাঁয়ের মেঘনা ঘাটে মালয়েশিয়ার অর্থায়নে মেঘনাঘাট পাওয়ার প্লান্ট লিমিটেডের নির্মিত ২৭৩ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন সিমপল সাইকেল পাওয়ার প্লান্টের উৎপাদন প্রক্রিয়া উদ্বোধনকালে এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান সাহিনুল ইসলাম খান ও মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের পরিচালক মোহাম্মদ নাজরি বিন সাহারুদ্দিন।

প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, বর্তমানে ২৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ গ্রিডে সংযোগ দেয়া হবে। ২০১৬ সালে এর পরিমান দাঁড়াবে ৪৫ মেগাওয়াট।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।