সিটি নির্বাচনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ১৭ এপ্রিল ২০১৫

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত মুখপাত্র ম্যারি হার্ফ এ কথা জানান।

তিনি বলেন, আমরা মিউনিসিপ্যাল নির্বাচনের (বাংলাদেশে) ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। তবে ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত’ ভোট নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা ও ত্রাস সৃষ্টির সুযোগ না থাকার বিষয়টিও রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে ওয়াশিংটন।

সিটি নির্বাচন পরিচালনাকারী ও নির্বাচনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র।

নির্বাচনী প্রচার চলাকালে কথা বলার ও সমবেত হওয়ার সুযোগ এবং ভোটের দিন অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

এএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।