শেখ হাসিনার সঙ্গে কাতার উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২২ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার বালাই সিদাঙ্গ জাকার্তা সম্মেলন কেন্দ্রে সাক্ষাৎ করেছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী আহমাদ বিন আবদুল্লাহ আল মাহমুদ। বুধবার ইন্দোনেশিয়ায় চলমান দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান সম্মেলনের পাশাপাশি তারা এ সাক্ষাৎ করেন।

এসময় অনুষ্ঠিত এক বৈঠক তারা দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, তিনদিনের এই সম্মেলন বুধবার সকাল থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।