স্পিকারের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলাভ। বুধবার বিকাল ৩টায় স্পিকারের সংসদের কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত স্পিকারকে আগামী ২৪-২৫ সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিতব্য ইউরেশিয়ান উইমেনস ফোরামে অংশগ্রহণের জন্য রাশিয়ার পার্লামেন্টের স্পিকারের আমন্ত্রণপত্র তুলে দেন।
স্পিকার তাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় রাশিয়ার পার্লামেন্টের স্পিকারকে ধন্যবাদ জানান।
এইচএস/বিএ/আরআইপি