ওমরার উদ্দেশে দেশ ছেড়েছেন ডেপুটি স্পিকার


প্রকাশিত: ০১:০২ পিএম, ২২ এপ্রিল ২০১৫

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া পবিত্র ওমরাহ্ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সংসদ সদস্য একেএম এ আউয়াল এবং তার কন্যা অন্তরা বুশরা জাহান ডেপুটি স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সৌদি আরবে অবস্থানকালীন ডেপুটি স্পিকার রিয়াদস্থ বাংলাদেশ মিশন পরিদর্শন করবেন। পবিত্র ওমরাহ্ শেষে ৩০ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। ডেপুটি স্পিকার দেশবাসীর দোয়া কামনা করেছেন।

এইচএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।