পিএসসির নতুন সদস্য অধ্যাপক আব্দুল জব্বার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বর্ণিত রাষ্ট্রপতির ক্ষমতা বলে ওই কর্মকর্তাকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কমিশনের সদস্য পদে নিয়োগ প্রদান করা হলো।
বিএ/আরআই