সোমবার সচিবালয়ে সভা না করতে বিভিন্ন মন্ত্রণালয়কে চিঠি
প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠকের দিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা না করার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ অনুরোধ কার্যকর করতে সকল মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়। গত ১৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
এতে বলা হয়েছে, ‘সপ্তাহের প্রতি সোমবার বাংলাদেশ সচিবালয়ের দর্শনার্থী বিহীন দিবস। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। একান্ত অপরিহার্য না হলে মন্ত্রিসভার বৈঠকের দিন সভা আহ্বান বা দর্শনার্থী প্রবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
বিএ/আরআইপি