রায়না তাণ্ডবে চেন্নাইয়ের জয়


প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২২ এপ্রিল ২০১৫

আইপিএলের বুধবারের ম্যাচে সুরেশ রায়নাই নায়ক। ব্যাট হাতে তার তাণ্ডবেই রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরকে ২৭ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

বুধবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮১ রান করে চেন্নাই।

সর্বোচ্চ ৬২ রান করেন রায়না। এই বাঁহাতি ব্যাটসম্যানের ৩২ বলের ইনিংসটি ৬টি ছক্কা ও ৪টি চার সমৃদ্ধ। এছাড়া ডোয়াইন স্মিথ ৩৯ ও ফাফ দু প্লেসি অপরাজিত ৩৩ রানের দুটি ভালো ইনিংস খেলেন।

জবাবে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস।

সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। তার ৪২ বলের ইনিংসটি গড়া ৪টি চার ও ২টি ছক্কায়।

এছাড়া আর কেউ খুব একটা ভালো করতে না পারায় হার এড়াতে পারেনি স্বাগিতকরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ডেডিড ওয়াইস।

চেন্নাইয়ের বাঁহাতি পেসার নেহরা মাত্র ১০ রানে নেন ৪ উইকেট। 

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।