রানা প্লাজা ধস : নিহতদের কবর জিয়ারত করলো বিজিএমইএ
সাভারের রানা প্লাজা দূর্ঘটনার নিহত শ্রমিকদের কবর জিয়ারত করেছেন তৈরি পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ এর শিল্প উদ্যোক্তা ও শ্রমিক নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম নেতৃত্বে জুরাইন কবরস্থানে কবর জিয়ারত করা হয়। এ সময় নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর বিকেলে রানা প্লাজা দূর্ঘটনায় হতাহত শ্রমিকদের স্মরণে বিজিএমইএ’র উদ্যোগে বিজিএমইএ কমপ্লেক্স ভবনে এক দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। দো’য়া মাহফিলে পোশাক শিল্পের উদ্যোক্তা ও শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্যলাভ কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও জিআইজেড ও সিআরপি’র যৌথ উদ্যোগে আহত শ্রমিকদের পূনর্বাসনে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এসআই/আরএস/আরআইপি