ইউনাইটেডের ফ্লাইট ফের উড়বে সোমবার


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

ইউনাইটেড এয়ারওয়েজের উড়োজাহাজ ধর্মঘটের কারণে বন্ধ থাকলেও আগামী সোমবার থেকে ফের আকাশে উড়বে। বকেয়া বেতনের দাবিতে বুধবার থেকে ধর্মঘটের ডাক দেন এয়ারওয়েজের ক্যাপ্টেনরা।

সাময়িকভাবে ফ্লাইট বন্ধ থাকলেও আগামী সোমবারের মধ্যে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানান ইউনাইটেড এয়ারওয়েজের ডিজিএম (পিআর অ্যান্ড মার্কেটিং সাপোর্ট) কামরুল ইসলাম।

এয়ারওয়েজ সূত্রে জানা গেছে, মার্চ মাসের বেতনের দাবিতে গত ১৯ এপ্রিল এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীকে চিঠি দেন ক্যাপ্টেনরা। এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৩০ এপ্রিলের মধ্যে তাদের বকেয়া এক মাসের বেতন পরিশোধের অঙ্গীকার করে। বিষয়টি সেখানেই সমাধান হয়ে গেলেও বুধবার সকালে হঠাৎ করেই তারা ধর্মঘটের ডাক দেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।