রানা প্লাজা ধসের দু’বছর পূর্তিতে মোমবাতি প্রজ্বলন
সাভারে রানা প্লাজা ধসের দু’বছর পূর্তিতে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় শ্রমিকলীগের আয়োজনে সাভার বাজার বাসস্ট্যান্ডস্থ ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান মোমবাতি প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করেন। শত শত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মী এতে অংশ নেন। এসময় নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
একে/আরআইপি