২৩ এপ্রিল : এক নজরে সারাদিনের খবর
রানা প্লাজা ধসের দু’বছর পূর্তিতে শ্রমিকদের মোমবাতি প্রজ্বলন
সাভারে রানা প্লাজা ধসের দু’বছর পূর্তিতে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
রানা প্লাজা ধস : নিহতদের কবর জিয়ারত করলো বিজিএমইএ
সাভারের রানা প্লাজা দূর্ঘটনার নিহত শ্রমিকদের কবর জিয়ারত করেছেন তৈরি পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ এর শিল্প উদ্যোক্তা ও শ্রমিক নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম নেতৃত্বে জুরাইন কবরস্থানে কবর জিয়ারত করা হয়।
সেনা মোতায়েন : রাজনৈতিক চাপে পিছু হটল ইসি
ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সহস্র বিভাগকে তিন প্লাটুন সেনাবাহিনী চেয়ে চিঠি দেওয়ার একদিন পর আবার সেই চিঠি পরিবর্তন করে বুধবার আরেকটি চিঠি দেওয়া হয়। প্রথম চিঠিতে রিজার্ভ ও স্টাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী চাওয়া হলেও পরে শুধু রিজার্ভ বাহিনী হিসেবে চাওয়ার হয়।
এসএমএসের মাধ্যমে জানা যাবে ভোট কেন্দ্রের নাম
আসন্ন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্র কোথায় তা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। বৃহস্পতিবার ইসি পরিচালক (গণসংযোগ) এস এম আসাদুজ্জামান একথা জানান।
সিটি নির্বাচন : লাইসেন্সকৃত অস্ত্র বহনে সাতদিনের নিষেধাজ্ঞা
আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দেশের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ প্রধানমন্ত্রীর
দ্বিতীয় আফ্রো-এশিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রচারে নামছেন না খালেদা
সিটি কর্পােরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে বৃহস্পতিবার মাঠে নামবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত তিন দিনের হামলায় খালেদা জিয়ার গাড়িসহ নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই আজ (বৃহস্পতিবার) নির্বাচনী প্রচারে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
খালেদার নাইকো দুর্নীতি মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে জারি করা রুলের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
র্যাঙ্কিংয়ে উন্নতি তামিম মুশফিকদের
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করতে দারুণ অবদান রাখা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
টি২০ তে বাদ রুবেল
ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। মাশরাফির দলের পরবর্তী লক্ষ্য টি-টোয়েন্টি জয়। একমাত্র টি২০ ম্যাচের জন্য বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ওয়ানডে সিরিজ খেলা ডানহাতি পেসার রুবেল হোসেনকে টি২০ তে বিশ্রাম দেওয়া হয়েছে।
কুমিল্লায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কুমিল্লার আদালতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ১নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
একে/আরআইপি