গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠছে রানা প্লাজার চারপাশ
সাভারের রানা প্লাজার ধসের দুই বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকাল থেকেই স্থানটিতে আসতে শুরু করেছে হতাহতদের স্বজনরা। প্রিয় স্বজনদের স্মৃতি স্মরণ করে ঘটনাস্থলে আসা মানুষেরা করছে গগণবিদারী আর্তনাদ। ফলে ভারী হয়ে উঠছে রানা প্লাজার চারপাশের পরিবেশ।
স্থানীয়রা জানান, সকাল থেকেই অশ্রুসিক্ত নয়নে স্বজন হারানো হাজারো মানুষ সমবেত হয়েছেন সাভার বাজার বাসষ্ট্যান্ডের রানা প্লাজার সামনে। নিহত পোশাক শ্রমিকদের শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ ও শিল্পাঞ্চলের পোষাক শ্রমিকরা। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠন। বর্তমানে গোটা সাভার বাজার বাসষ্ট্যান্ড পরিণত হয়েছে জনসমুদ্রে। চোঁখের জলে ভারী হয়ে উঠেছে এখানকার পরিবেশ। নির্বাক নয়নে প্রিয় সন্তানের সমাধির দিকে চেয়ে আছেন সন্তানহারানো অনেক মা।
এদিকে, রানা প্লাজা ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারকে দ্রুত যথাযথ ক্ষতিপূরণ প্রদান, ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা, সোহেল রানার ফাঁসিসহ ক্ষতিগ্রহস্থদের পূনর্বাসনের দাবী জানাচ্ছেন উপস্থিত সবাই। তবে সব কিছুকেই ছাপিয়ে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এখানকার পরিবেশ।
## রানা প্লাজা ধসের দুই বছর
## রানা প্লাজা ধস : বদলে যাচ্ছে পোশাক খাত
## রানা প্লাজা ট্র্যাজেডি : এখনও নিখোঁজদের সন্ধান পায়নি স্বজনরা
## রানা প্লাজা ধসের দু’বছর পূর্তিতে মোমবাতি প্রজ্বলন
এএইচ/এমএস