আনুষ্ঠানিকভাবে আনিসুল হককে ঢাকা উত্তরের মেয়র ঘোষণা


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৯ এপ্রিল ২০১৫

আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হককে সরকারিভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম সংবাদ সম্মেলন করে তাকে সরকারি ভাবে মেয়র ঘোষণা করেন।
 
এখন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পরই আনিসুল হক দায়িত্ব গ্রহণ করবেন। দুই একদিনের মধ্যেই এই প্রজ্ঞাপন জারি করবে বলে জানা যায়।
 
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তাবিথ আউয়াল বাস প্রতীকে    ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট পেয়েছেন।

এছাড়া আবদুল­াহ আল ক্বাফী হাতি প্রতীকে নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৭৫ ভোট। এ ওয়াই এম কামরুল ইসলাম ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ২১৬ টি। কাজী মো. শহীদুল­াহ ইলিশ মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৬৮ ভোট। চৌধুরী ইরান আসাদ সিদ্দিকী লাউ প্রতীক নিয়ে পেয়েছেন ৯১৫ ভোট। নাদের চৌধুরী ময়ূর প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪১২ ভোট। বাহাউদ্দিন আহমেদ সরকার চরকা প্রতীক নিয়ে ভোট পান ২ হাজার ৯৫০টি।

মাহী বি চৌধুরী ঈগল প্রতীকে ভোট পান ১৩ হাজার ৪০৭টি। মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ফ্লাস্ক প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৯৫টি। আনিসুজ্জামান খোকন ডিশ অ্যান্টেনা প্রতীকে পেয়েছেন ৯০০ ভোট এবং জামান ভূঁইয়া টেবিল প্রতীক দিয়ে ভোট পান ১ হাজার ১৪০টি। জোনায়েদ আবদুর রহিম সাকি টেলিস্কোপ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ৩৭০টি। শামসুল আলম চৌধুরী চিতাবাঘ প্রতীকে ৯৮২ ভোট, ফজলে বারী মাসউদ কমলালেবু প্রতীকে ১৮ হাজার ৫০টি ভোট এবং দিয়াশলাই প্রতীক নিয়ে শেখ শহিদুজ্জামান পেয়েছেন ৯২৩ টি ভোট।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার দুইসিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এইচএস/আরএস/আরআইপি

এইচএস/আরএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।