নেপাল ভ্রমণে সতর্কতা জারি


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৯ এপ্রিল ২০১৫

ভূমিকম্প বিধ্বস্ত নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার ব্যাপারে জানানো হয়। নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের চারদিন পর এ সতর্কতা জারি করা হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণে বাংলাদেশিদের নিরুৎসাহিত করা হয়েছে।

এদিকে প্রথম দিনের ভূমিকম্পের পর দেশটি বেশ কয়েকবার ভূমিকম্পের পরাঘাত বা আফটার শকের কবলে পড়েছে। লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ সাড়ে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। জাতিসংঘের তথ্য অনুযায়ী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছেন ৮০ লাখ মানুষ।

পর্যটন আয়নির্ভর দেশটি ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়েছে। নেপালের বিশ্বনন্দিত পর্যটন স্থানগুলোর মধ্যে তিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।