জনপ্রশাসনের দুই সচিব পদে রদবদল
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই সচিব পদমর্যদার পদে রদবদল করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব ইউনুসুর রহমানকে বদলি করে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য পদে এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য শ্যামল কান্তি ঘোষকে কৃষি সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
এএইচ/আরআইপি