নেপালে উদ্ধার কাজে বাংলাদেশি ফায়ার সার্ভিস টিম
ফাইল ছবি
নেপালে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে যোগ দিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি প্রতিনিধি দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স) শাকিল নেওয়াজের নেতৃত্বে দলে রয়েছেন মোট ২২ জন সদস্য।
বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন উদ্ধারকারী দলটি। সঙ্গে রয়েছে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর থেকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এআর/বিএ/আরআই