অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
মুক্তিযোদ্ধা কোটায় অনুষ্ঠিত হওয়া অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশ্নপ্রত্র ফাঁসের অভিযোগে এ পরীক্ষা স্থগিত করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলার কথা থাকলেও পৌঁনে ১১টায় পরীক্ষা স্থগিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, প্রশ্নপত্র ফাঁস নয়। চাকরী প্রার্থীদের তুলনায় প্রশ্নপত্র কম ছাপানোর কারণে অনেকেই পরীক্ষা দিতে পারে নি। তাই আয়োজক সংস্থা বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ পরীক্ষা স্থগিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হামিদ জাগো নিউজকে জানান, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষা আবারো নেওয়া হবে। পরবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হবে।
এসএ/এএইচ/পিআর