সীমান্তে ইয়াবা মদ বিয়ার ও ফেনসিডিল উদ্ধার
বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, মদ, বিয়ার ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রাত সাড়ে ১২টা থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।
তিনি জানান, রাত ১২: ৩০ ঘটিকায় টেকনাফের নাল ইটংপাড়া এলাকা থেকে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
ভোর সাড়ে ৪টায় টেকনাফের সাবরাং সীমান্ত থেকে ১ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের ৭২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি।
একই সময় টেকনাফের সাবরাং সীমান্ত থেকে ১ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৫৭৬ ক্যান বিয়ার উদ্ধার করেছে বিজিবি।
সমসাময়িককালে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত থেকে ৮ লক্ষ ৭৬ হাজার টাকা মূল্যের ১,১৯০ বোতল ফেনসিডিলসহ একটি ভ্যান গাড়ি আটক করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
জেইউ/এআরএস/পিআর