রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন


প্রকাশিত: ০৬:৩১ এএম, ০৮ মে ২০১৫

বিশ্বকবির স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টা ২০মিনিটে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম, জেলা রেজিস্ট্রার কার্যালয় ও শেখ রাসেল পৌর শিশুপার্কের উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ সদরের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, স্থানীয় উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।