মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নাজমুল হোসেন (৩০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৮০শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের কাজীপাড়ার পান্থ ইঞ্জিনিয়ারিং নামে এয়ার কন্ডিশনার (এসি) মেরামতের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।
তিনি জানান, দগ্ধরা ওই দোকানে মেকানিকের কাজ করতো। বিস্ফোরণের ঘটনায় আরেক দগ্ধ পলাশ (২০) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তারও শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
জেইউ/এআরএস/পিআর