ঢামেকে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জাহাঙ্গীর আলম নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাহাঙ্গীর আলম সাভার এলাকার বাসিন্দা।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, জাহাঙ্গীর আলম সাভারে একটি মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি (৭২৭৪/এ) ছিলেন।
শনিবার সকালে জাহাঙ্গীর আলম অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এআর/বিএ/এমএস