সকল মাকে খালেদা জিয়ার শুভেচ্ছা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে সকল মাকে শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার গণমাধ্যমে পাঠানো দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
খালেদা জিয়া আরও বলেন, আবহমান কাল ধরেই জন্মদাত্রী মাকে ঘিরেই আবর্তিত হয় পরিবারের সকল কার্যক্রম। আজকের দিনে আমার প্রত্যাশা সকল মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। জাতির আগামী ভবিষ্যত যেন উজ্জল থেকে উজ্জলতর হয়।
এমএম/এএইচ/আরআই