শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিঃশর্ত মুক্তি দাবি


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৬ মে ২০১৭

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে’ কান ধরে উঠবস করার পর এখন ঘুষ গ্রহণের ‘মিথ্যা অভিযোগে’ গ্রেফতার করা হয়েছে। এতে দেশের সাধারণ মানুষ শুধু লজ্জিতই নয়, আতঙ্কগ্রস্থ।

তারা আরও বলেন, আগামী ৩ দিনের মধ্যে শ্যামল কান্তি ভক্তের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় হিন্দু মহাজোট সারাদেশে গণআন্দোলন গড়ে তুলবে।

দিনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোটের সহ-সভাপতি সোনালী দাস, মানিক চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত মহাসচিব উত্তম কুমার দাস, যুগ্ম মহাসচিব লায়ন বিমল প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।