প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন শনিবার


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৫ মে ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন শনিবার। ৮৬ কোটি টাকা ব্যয়ে ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং প্রায় ছয়শো কোটি টাকা ব্যয়ে চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সদর উপজেলার সাহেবেরঘাটে ৫০ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত ৫৪৭ মিটার দীর্ঘ দ্বিতীয় মহানন্দা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী।

এছাড়া তিনি ১৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র, তিন কোটি ৫৩ লাখে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র, ১০ কোটি টাকা ব্যয়ে চক্ষু হাসপাতাল, এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবন ও দুই কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করবেন।

একই সঙ্গে জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, আমনুরায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কানসাট-গোমস্তাপুর-ভোলাহাট সড়কের উন্নয়ন ও পদ্মার ভাঙন থেকে আলাতুলি রক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।