পশ্চিম রামপুরায় ইয়াবাসহ নারী আটক


প্রকাশিত: ১০:২৬ এএম, ১৫ মে ২০১৫

রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১২ হাজার পিস ইয়াবা বড়িসহ জরিনা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা তাকে আটক করে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মানজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টার দিকে পশ্চিম রামপুরায় অভিযান চালিয়ে জরিনাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ১২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ সহকারী পরিচালক আরও জানান, আটক জরিনা দীর্ঘদিন থেকে ওই এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।