শান্তিনগরে বাসের ধাক্কায় দুই রিকশাচালক আহত
রাজধানীর শান্তিনগরে বাসের ধাক্কায় দুই রিকশাচালক আহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
তিনি জাগো নিউজকে বলেন, দুপর পৌনে ৩টার দিকে স্কাইল্যান্ড নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শান্তিনগর মোড়ে দাঁড়িয়ে থাকা দুইটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ওই রিকশাগুলোর দুই চালক চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন প্রত্যক্ষদর্শীরা।
মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রমনা থানা পুলিশ। আহতের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের হেলপার ও চালক পলাতক রয়েছেন। কিন্তু আহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জেইউ/একে/পিআর