ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাওসার আহমেদ (৩৫) নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর হাজারীবাগের গনকটুলি সিটি কলোনির বাসায় গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর কাওসারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই আজিজুল বলেন, কাওসার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে চাকরি করতেন। তবে দুই ছেলের জনক কাওসারের মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারেননি তিনি।
জেইউ/একে/পিআর