শুভ জন্মদিন রেদোয়ান মুজিব সিদ্দিক ববি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ দৌহিত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ববির শুভ জন্মদিন আজ। বাংলাদেশের তরুণ প্রজন্মের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন তিনি। উচ্চ শিক্ষিত মেধাবী ও বাংলাদেশের ১৬ কোটি মানুষের কল্যাণে তিনি তার শিক্ষা ও মেধাকে কাজে লাগাচ্ছেন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গ্রেফতার হয়েছিলেন তখন লন্ডনে তীব্র আন্দোলন গড়ে ওঠে, সেই সময় ববি বিখ্যাত ফ্রস্ট ওফ দ্যা ওয়ার্ল্ড এর স্যার ডেভিডকে প্রধানমন্ত্রীর গ্রেফতারের বিরুদ্ধে যে সাক্ষাৎকার দেন তা বিশ্বব্যাপী জনমত তৈরিতে বিরাট ভুমিকা রাখে।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজ নিয়ে "আপনি জানেন কি" শিরোনামে ১৭টি প্রামাণ্য চিত্র এবং অন্যান্য সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তুলনামূলক ১৯টি প্রামাণ্যচিত্র তৈরি এবং নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসার অনুষ্ঠান ইয়াং বাংলার পেছনের অন্যতম মূল পরিকল্পনাকারী রেদোয়ান মুজিব।
এআরএস/পিআর