ঢামেকে মদসহ আটক ৩
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। আটককৃতরা হলেন হাবিব (৩০), তানমিম (২২) ও মাসুদ (৩০)। শনিবার বিকেলে ঢামেকের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি জোনের গোয়েন্দা পুলিশ তাদের তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে দশ বোতল মদ পাওয়া যায়।
আটককৃতদের সঙ্গে চার বছরের এক শিশুও ছিল, তাকে কোথায় রাখা হবে এ বিষয়ে কিছু জানাননি সেন্টু চন্দ্র দাস।
এআর/বিএ/আরআইপি