বার্সেলোনায় বাংলাদেশ কমিউনিটির বিশেষ সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৩ মে ২০১৫

বার্সেলোনায় বাংলাদেশ কমিউনিটি অব কাতালোনিয়া (বার্সেলোনা) এর নির্বাচন কমিশন কর্তৃক আয়েজিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৮টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে বক্তব্য রাখেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিয়া মোহাম্মদ শরীফ। তিনি বলেন, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বার্সিলোনায় নির্বাচন কমিশনের স্বাক্ষর সম্বলিত অনুমোদিত ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটিকে অনাড়ম্বর অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠের মধ্যদিয়ে সংগঠনের দায়িত্বভার বুঝিয়ে দেয়া হবে।

এছাড়া সুন্দর ও যোগ্য কার্যকরী কমিটি উপহার দেয়ায় নির্বাচন কমিশনের ভূয়শী প্রশংসা করেন তিনি।

সভায় ৫ জন নির্বাচন কমিশনের স্বাক্ষরিত কার্যকরী কমিটির তালিকা হলো- সভাপতি- মিয়া মোহাম্মদ শরীফ, কার্যকারী সভাপতি- ফারুক মিয়া, সাধারণ সম্পাদক- নাজমুল হোসাইন মিরন, সাংগঠনিক সম্পাদক- খাদিজা আক্তার মনিকা।

সভায় বার্সেলোনা ও সান্তাকলমার বিভিন্ন পেশা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের নির্বাচন কমিশনের সদস্য নূরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে উক্ত সভায় নেতৃবৃন্দ বাংলাদেশ কমিউনিটিকে একটি দক্ষ ও শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।