গোহাটি পৌঁছালো বাংলাদেশের বাস
ফাইল ছবি
দীর্ঘ প্রতিক্ষার পর ঢাকা- শিলং- গোয়াটি রুটে বাস সার্ভিস চালু হওয়ার পরে গত শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি শনিবার দুপুর ২টায় গোহাটি পৌঁছায়। এ সময় মেঘালয় পরিবহন কর্পোরেশন ম্যানেজার অ্যান্থোনি পারিয়াত যাত্রীদের স্বাগত জানান।
যাত্রা শেষে বাংলাদেশের সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজহারুল ইসলাম খাঁন সাংবাদিকদের বলেন, এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমাদের এই যাত্রাটি ছিল খুবই আনন্দে ভরপর। আশাকরি আগামী মাস থেকে এই বাস সার্ভিসটি নিয়মিত হবে।
এর আগে, বাসটি শুক্রবার বিকেলে সরকারের উচ্চপদস্থ ২২জন কর্মকর্তা ও বাসটির পাঁচজন স্টাফ নিয়ে শিলং ও গোহাটির উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।শুক্রবার রাতে বাসটি সিলেটে অবস্থান করে।শনিবার সকাল ৯টায় সিলেট থেকে শিলং- গোয়াটি উদ্দেশে ছেড়ে যায় বাসটি।
জেআর/এমএস