জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন
জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় শিক্ষক সমিতির সদস্যরা। শতাধিক শিক্ষকের অংশগ্রহণে রোববার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা অভিযোগ করে বলেন, অষ্টম জাতীয় বেতন খসড়ায় শিক্ষকদের চরমভাবে মর্যাদাহানি করা হয়েছে।
ওই বেতন কাঠামোতে গণতন্ত্রের বিভিন্ন প্রশাসনিক স্তরে কৃত্রিমভাবে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে বলে মনে করেন তারা। এই বেতন কাঠামো বাস্তবায়ন করা হলে শিক্ষকরা তা মেনে নেবে না। তাই অবিলম্বে ওই বেতন কাঠামো বাতিল করে শিক্ষকদের কল্যাণের জন্য অচিরেই যেন পুর্ননির্ধারণের করা হয়।
এছাড়া শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে আজ যে দাবি জানানো হলো, সেই দাবি যদি মানা না হয় তাহলে পরবর্তীতে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
জেআর/আরআই