গরমে অজ্ঞান পার্টি থেকে সাবধান থাকার আহ্বান পুলিশের
সাম্প্রতিক অস্বস্তিকর গরমে অতিষ্ঠ নগরবাসীকে অজ্ঞান পার্টি থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার দু্পুরে ডিএমপির ফেসবুক পেইজের একটি পোস্টে এই আহ্বান জানায় তারা।
পোস্টটিতে উল্লেখ করা হয়, গরমে অনেকে ফুটপাত বা রাস্তার ধারে ডাব, শসা, ক্ষীরা, গাজর, তরমুজ, লেবু, ফলের শরবতসহ নানা ধরনের পানীয় খাচ্ছেন। এই সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে খাবার ও পানীয় পণ্যের সঙ্গে চেতনানাশক মিশিয়ে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। তাই গরমে বাইরের খাবার গ্রহণের আগে সাবধানতা অবলম্বনের আহ্বান জানায় ডিএমপি।
রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, পাইকারি বাজার ও বিপণিবিতানগুলোতে অজ্ঞান পার্টির সদস্যরা তৎপর হয়ে উঠেছে। তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে আইন-শৃঙ্খলা বাহিনীর সহয়তা নিতে বলা হয় পোস্টটিতে।
এআর/একে/আরআই