রাজধানীতে ভাইকে গলাকেটে হত্যা
রাজধানীর সূত্রাপুরে চাচাতো ভাইকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মনির হোসেন শাহিদ (৪০)। পারিবারিক দ্বন্দের জের ধরে নিহতের ওয়াহিদ হোসেন বাদু গলাকেটে তাকে হত্যা করে।
সূত্রাপুর কাঠেরপুল জাস্টিস লালমোহন দাস লেনে সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মনির ৪৮, জাস্টিস লালমোহন রোডের মৃত জাহিদ হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চাচাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ওয়াহিদ হোসেন বাদু গলাকেটে তাকে হত্যা করে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনেরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আসামি গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সূত্রাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আউয়াল।
জেইউ/এআর/পিআর