কাফরুলে জামাইয়ের হাতে শ্বশুর খুন


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ২৬ মে ২০১৫

রাজধানীর কাফরুল এলাকায় জসিম উদ্দিন নামে এক মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে সিরাজ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, তার বোন বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়। সে টাকা বোনজামাই জসিম উদ্দিন জুয়া খেলে নষ্ট করে।
 
গিয়াস উদ্দিন বলেন, সোমবার রাতে আমার আরেক বোন টাকা কোথায় কী করে এসব জানতে চাইলে জসিম তাকে গালাগালি শুরু করে। আমি এর প্রতিবাদ করতে গেলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে ছুরিকাঘাত করতে আসে। এসময় বাবা এগিয়ে আসলে তাকে ছুরিকাঘাত করা হয়।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, গুরুতর অবস্থায় সিরাজ মিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।