বালু ফেলায় ২৫ ভাগ শঙ্কা মুক্ত হোটেল সুন্দরবন
রাজধানীর কারওয়ানবাজারে নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভবনের পাইলিং ধসের ঘটনায় বর্তমানে যে পরিমাণ বালু ফেলা হয়েছে তাতে হোটেল সুন্দরবন ২৫ ভাগ শঙ্কা মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তবে বৃহস্পতিবার বিকেল নাগাদ ১০০ ভাগ শঙ্কা মুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র।
দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শনে এসে বুধবার রাত ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, ইতিমধ্যে ধসে যাওয়া স্থানে ২৫০ থেকে ৩০০ ট্রাক বালু ফেলা হয়েছে।
তিনি বলেন, এখন কাউকে দোষ দেওয়া ঠিক হবে না। প্রাথমিকভাবে ঝুঁকি থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে। পরে ঘটনায় দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ভবনটি অত্যন্ত ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বালুর বস্তা ফেলে ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে।
এআরএস/পিআর