সিঙ্গুলারিটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ড. ইউনূস


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২৮ মে ২০১৫

ক্যালিফর্নিয়ার সিঙ্গুলারিটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামের স্নাতকোত্তর কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন  শান্তিতে নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূস। জুনের মাঝামাঝি সময়ে তিনি এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে ওই অনুষ্ঠানের আহ্বায়ক পিটার ডিমান্ডস।

যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালটিতে কোর্সটি চালু হলে প্রতি বছর সারা বিশ্ব থেকে ৮০ জন উদ্যোক্তা ব্যবসা শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করবে। মূলত বিশ্ববিদ্যলয়টি প্রতিষ্ঠার পর থেকেই ব্যবসা শিক্ষাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন গবেষণা মূলক কোর্স পড়িয়ে থাকে।

তথ্য-প্রযুক্তির বর্তমান এই যুগে বিশ্ববিদ্যায়টির শিক্ষার্থীরা যাতে সমান গতিতে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে এই স্নাতকোত্তর কোর্স চালু করা হচ্ছে।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।