পৃথিবীকে নিরাপদ করতে প্রয়োজন তিন শূন্য : ড. ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে নিরাপদ করতে প্রয়োজন তিন শূন্য। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোশ্যাল বিজনেস ডে’ উপলক্ষে এক সম্মেলনের তিনি এ কথা বলেন।
ইউনূস বলেন, পৃথিবীকে নিরাপদ করতে হলে আমাদের দারিদ্র্যতা, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এ তিনটি বিষয় বাস্তবায়ন করা গেলে পৃথিবীকে নিরাপদ করা যাবে। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ঢাকা সফরকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা শরিফা হাফসা প্রমুখ।
দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ভিডিও বার্তা পাঠান।
এএইচ/পিআর