রাজধানীতে মাদকদ্রব্যসহ আটক ৬


প্রকাশিত: ১০:০৩ এএম, ২৮ মে ২০১৫

রাজধানীর তেজকুনিপাড়া ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা এবং বাংলা মদসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

বুধবার গভীর রাতে ইয়াবাসহ তাদের আটক করে র‍্যাব-২ ব্যাটালিয়ন সদস্যরা। আটককৃতরা হলেন, মাহফুজুল হক খান (৩৫), মো. আরিফুল ইসলাম (৩২), মো. নুর আলম(২৪), মো. নুরুজ্জামান (৩৬), মো. জামাল (৪৫) ও মো. রিপন (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর অধিনায়ক মো. আতিকুল হক প্রধান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে র‍্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর তেজকুনিপাড়ায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ১৯৪/৪/১ নম্বর বাসার মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর মাদক বিক্রয়কালে ৩ জনকে গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ১১৭৫ পিস ইয়াবা জব্দ করে।

র‍্যাব-২ এর অপর একটি দল রাত পৌনে ১২টার দিকে রাজধানীর রাড্ডা থানাধীন খানকা শরিফ রোড (সিদ্দিক নগর) উত্তর বাড্ডা, হোল্ডিং নং- ৮৪, জাহাঙ্গীর হোসেনের দ্বিতল ভবনে অভিযান চালায়। ভবনটির নীচ তলার দক্ষিণ-পশ্চিম দিকের শেষ কক্ষে মাদক (বাংলা মদ) বোতল জাত করন ও বিপণনকালে ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীর জনবহুল এলাকায়, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, বাস-ট্রাক শ্রমিকদের নিকট মাদক দ্রব্য বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/এসএইচএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।