বাসি খাবার বিক্রি, চট্টগ্রামে দুই রেস্তোরাঁকে জরিমানা
চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে দুই রেস্তোরাঁকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৩ মে) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মাহমুদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কুটুম্ববাড়ি রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ এবং দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকার অভিযোগ পাওয়া যায়।
আরও পড়ুন
‘পদ্মা ব্যারাজ’ কী, কেন এত আলোচনা
জ্বালানি-ভ্রমণ খাতে বরাদ্দের পুরো অর্থ ব্যয়ের অনুমতি পেলো পুলিশ
এছাড়া সাদিয়াস কিচেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রান্না করা ভাত, মাংসসহ বিভিন্ন বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করে বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/কেএসআর